লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-জাতীয় পরিচয় পত্র( এন আই ডি) নির্বাচন কমিশনের অধীন বহাল রাখার দাবিতে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. শওকত আলী, উপজেলা সহকারী নির্বাচন অফিসার প্রীতম দাস, ডাটা এন্ট্রি অপারেটর মানিক বিশ্বাস,সুলতানা খানম।
এসময় বক্তারা বলেন, নির্বাচন অফিস থেকে এনআইডি কার্ড ও তথ্য অন্য দপ্তরের হস্তান্তর করলে জনসাধারনের ভোগান্তি বাড়বে। আমরা প্রশিক্ষিত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা সঠিক নিয়মে জনগনের সেবা দিয়ে আসছি।তাই আমরা জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনে বহাল রাখার দাবী জানাচ্ছি।
সারাদেশের ন্যায় স্ট্যান্ড ফর এন আইডির ব্যানারে বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করছি। এতে করে সকল প্রকার সেবা বন্দ থাকবে। আমাদের দাবী মেনে না নিলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































